গতকাল শনিবার ০৬/০১/২০২৪ ফ্রাঙ্কফুর্টের গালুস সালবাউয়ে দেশ বাংলা স্কুলের উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয় । অগ্রহায়ণ এলে বাংলার ঘরে ঘরে নবান্ন উৎসব শুরু হয় , হেমন্তের প্রকৃতিতে আনন্দ বয়ে যায়,মা খালা, ফুফুরা কিংবা দাদী / নানীরা হরেক রকম পিঠা বানায় ।দেশের গন্ডি পেরিয়ে প্রবাসে এই নবান্ন উৎসব হয় বর্নিল আয়োজনে পিঠা উৎসবের মধ্য দিয়ে ,থাকে বিভিন্ন রকমের আয়োজন । যা হয় বাঙালীর মিলনমেলা ।

উপস্থাপনায় ছিলেন বাংলা স্কুলের শিক্ষিকা শুপ্রভা ও স্কুলের পরিচালক মিঠু কবির ঘোষনা দেন আগামী ২০শে এপ্রিল ২০২৪ “বৈশাখী আড্ডা” আয়োজন করেছেন আপনারা সবাই আমন্ত্রিত।বাংলাদেশ থেকে আসছেন এই সময়ের সবার পরিচিত চ্যানেল আই সেরা কন্ঠের শিল্পী ইমরান ও ঝিলিক বৈশাখী আড্ডা দিতে ।কনকনে শীতের মধ্যেও বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসী নারীপুরুষ শিশুরা বাহারি পোষাকে সেজে এসেছিলো এই পিঠা উৎসবে ।এ ছিলো প্রবাসে ছোট্ট এক টুকরো বাংলাদেশ ।কমিউনিটির নেতৃবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে করেছিলো প্রাণবন্ত ।
বাবু সরদার , ফ্রাঙ্কফুর্ট , জার্মানি ।

