গত কাল শনিবার ০৬/০১/২০২৪ ফ্রাংকফোর্ট তথা জার্মানিতে বসবাসরত নারায়নগন্জের প্রবাসী বাংলাদেশীদের সংগঠন “নারায়নগন্জ এ্যাসোসিয়েশন ফ্রাঙ্কফুর্ট শহরের গালুস হলে এই পিঠা উৎসবের আয়োজন করে। স্মিতা মোতালেবের প্রানবন্ত উপস্থাপনায় তাবিহার কোরান তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় ।শুভেচ্ছা বক্তৃতা করেন সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ মোতালেব ,সদস্য মিজানুর রহমান শাহিন, সভাপতি নুরুদ্দিন মিঠু মিনজু সহ আরো অনেকে । তাদের বক্তৃতায় তারা বলেন, প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দপূর্ন সম্পর্ক তৈরীর জন্যই তাদের এই আয়োজন । তারা বাংলাদেশে সামাজিক উন্নয়নে অর্থ সহায়তা ছাড়া , জার্মানিতে কেউ মারা গেলে তার লাশ দাফনসহ দেশে পাঠানোর সহায়তা করেন ।

কনকনে শীতের মধ্যেও বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসী নারীপুরুষ শিশুরা বাহারী পোষাকে সেজে এসেছিলো এই পিঠা উৎসবে ।ছানাউল্লাহ ছানা ভাইর বিরানী ও মহিলাদের মনের মাধুরী দিয়ে বাংগালি নারীর রন্ধনশৈলির হরেক রকমের পিঠা ছিলো মূল আকর্ষন ।খুশী সহ শিশুদের চোখ জুড়ানো নৃত্য ও নিম্মি কাদের , রোকন ফয়সাল ,মোহাম্মদ এনামুল হক এবং মতিয়া সরকারের মন মাতানো গান মধ্যরাত অবধি উপভোগ করেন জার্মানির বিভিন্ন শহর থেকে আসা প্রবাসীরা ।এ ছিলো প্রবাসে ছোট্ট এক টুকরো বাংলাদেশ ।কমিউনিটির নেতৃবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে করেছিলো অলংকৃত ।
বাবু সরদার , ফ্রাঙ্কফুর্ট জার্মানি ।

