ইমরান খানের ১০ বছর কারাদণ্ড

সাইফার বা গোপন তারবার্তা ফাঁসের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাওয়ালপিন্ডির কারাগারে স্থাপিত বিশেষ আদালত তাদের এই সাজা দিয়েছেন আদালত।

ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধে সাইফার মামলাটি করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। মামলার অভিযোগে বলা হয়, গত বছর ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ইসলামাবাদে একটি গোপন নথি পাঠিয়েছিলেন। তিনি এটি প্রকাশ করে রাষ্ট্রীয় গোপনীয়তার আইন লঙ্ঘন করেছেন। যদিও ইমরান এই অভিযোগ অস্বীকার করেছেন। পিটিআইয়ের দাবি, এই নথিতে ইমরানকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের হুমকি ছিল। একই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও আসামি করা হয়। তিনিও নিজেকে নির্দোষ দাবি করেছেন।

সাইফার মামলার বিচারকাজ করতে দেশের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে একটি বিশেষ আদালত প্রতিষ্ঠিত করা হয়। এই আদালত তাদের দোষী সাব্যস্ত করে ১০ বছর করে সাজা দিয়েছেন।

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.