আগামী ১৮ই ডিসেম্বর সোমবার দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। শনিবার রাজধানীর মগবাজারের এলডিপি কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় শান্তিপূর্ণভাবে এই হরতাল কর্মসূচি পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি ।

