স্বাধীন সাংবাদিকতা ফ্যাসিস্টদের জন্য হুমকিস্বরূপ : অপর্না রায়

সাংবাদিক এবং রাজনিতিক              অপর্না রায়  আজ  শুদ্ধ স্বরের সাথে এক আলোচনায় বলেন, সাংবাদিকেরা তাদের লেখনীর মাধ্যমে সত্য উন্মোচন করতে পারে । যে কোন জনবিরোধী কর্মকাণ্ড সংবাদপত্র বা অন্যান্য মাধ্যমে তুলে ধরলে কর্তৃত্ববাদী ও ফ্যাসিস্টরা ভয় পায় । সেই কারনেই যে কোন ফ্যাসিষ্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে প্রথমেই দেশের সংবাদ মাধ্যমের ওপর ক্ষমতা প্রয়োগ করে সাংবাদিকদের কন্ঠ রোধ করতে চায়। বাংলাদেশেও বর্তমান ফ্যাসিষ্ট সরকার সাংবাদিক ও সংবাদপত্রের কন্ঠ রোধ করে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে । কারন তারা বিশ্বাস করে স্বাধীন সাংবাদিকতা ফ্যাসিস্টদের জন্য হুমকিস্বরূপ । তাই স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য দক্ষ সাংবাদিকদের দ্বারা পরিচালিত সাংবাদিক ইউনিয়ন প্রয়োজন ।

 

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) বাংলাদেশের সাংবাদিকদের প্রানের সংগঠন। আগামী ২৯ ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন। সেখানে দক্ষ , অভিজ্ঞ এবং সাহসী সাংবাদিকদের পরিষদ হলো গাজী -গনি পরিষদ। কারন প্রবীন , নবীন , নারী , পুরুষ, রাজধানী ,ও মফস্বলের সাংবাদিকদের সমন্বয়ে এই পরিষদকে সাজানো হয়েছে। আমি এই পরিষদের কার্যকরী সদস্য পদের এজজন প্রার্থী । আমি বিশ্বাস করি সব সময়ের চেয়ে এবারের গাজী-গনি পরিষদ একটি কমপ্লিট পরিষদ। সম্মানিত কাউন্সিলরদের আমি আহ্বান জানাবো তারা যেন বুদ্ধি বিবেচনা করে তাদের নেতা নির্বাচন করেন । সেক্ষেত্রে গাজী-গনি পরিষদের বিকল্প নেই। ধন্যবাদ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.