জাতীয় স্মৃতিসৌধে ফুল হাতে সর্বস্তরের মানুষের ঢল

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button

বিজয় দিবস উদ্‌যাপন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ এলাকা। শহীদদের স্মরণে শনিবার (১৬ ডিসেম্বর) রাতের প্রথম প্রহরেই ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে স্মৃতিসৌধ এলাকায় আসতে থাকে মানুষ। তাদের স্মৃতিসৌধের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিসৌধ এলাকা উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরই উচ্ছ্বসিত মানুষ ফুল হাতে বীরদের শ্রদ্ধা জানানো শুরু করে।

এদিকে বেলা বাড়ার সঙ্গে হাজারো মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আনন্দে মেতে উঠেছে। শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুখে, হাতে জাতীয় পতাকার ছবির পাশাপাশি স্মৃতিসৌধের ছবি এঁকেছেন কেউ কেউ।

শীতকে উপেক্ষা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারাও। এ সময় অনেকের কপালে লাল-সবুজ রঙে জাতীয় পতাকা অঙ্কনসহ হাতেও উড়ছিল জাতীয় পতাকা। পোশাকেও লাল-সবুজের বাহারি উপস্থিতি। এসব বীর মুক্তিযোদ্ধার সঙ্গে অনেকে দেখা করতে আসেন। তাদের সালাম জানান।

এর আগে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বিজয়ের ৫২ বছরপূর্তির দিনের কর্মসূচি শুরু হয়। জাতীয় স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর। কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে জাতির বীর সন্তানদের স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.