অধিকার আদায়ে সাংবাদিকদের পাশে থেকে কাজ করবো অপর্না রায় কেরানীগঞ্জের কৃতি সন্তান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের সুযোগ্য কন্যা , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক, সাপ্তাহিক জয়যাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক অপর্না রায় বিএফইউজের নির্বাচন ২০২৩ এ কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হওয়ায় প্রানঢালা অভিনন্দন। নির্বাচনের ফল প্রকাশের পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে হাসিনা সরকার সাংবাদিকদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে।
অন্য মতাদর্শের সংবাদ মাধ্যমগুলো একে একে সব বন্ধ করে দিয়ে সাংবাদিকদের রুটি রুজির উপর আঘাত হেনেছে । পরিবার পরিজন নিয়ে সংশ্লিষ্ট সাংবাদিকদের পথে বসিয়েছে। সাংবাদিক হত্যা সহ বিভিন্ন নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিকদের পাশে থেকে অধিকার আদায়ে কাজ করে যাবো। সারা দেশের কাউন্সিলর যারা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচনে বিজয়ী করেছে তাদের ধন্যবাদ জানাই । আমি আগামী দিনগুলোতে সাংবাদিকদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে কাজ করে যাবো।

