জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণা হলেও এখনও সমঝোতার সুযোগ আছে। এখনও সময় আছে, জাতীয় পার্টি আশাবাদী, আলোচনা হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। চুন্নু বলেন, তফসিলতো নির্বাচন কমিশন ঘোষণা করবেই। এটা তাদের দায়িত্ব। নির্বাচন হোক, না হোক কেউ আসুক, না আসুক তফসিল ঘোষণা করতেই হবে। নির্বাচনে যাওয়ার মত পরিবেশ এখনো হয়নি। নির্বাচনে আমরা যাবো কিনা এখনো জানি না।
তিনি বলেন, সবার সঙ্গে বসে সেটেলমেন্টে আসলে ভালো হত। এভাবে চললে মানুষের কষ্ট আরো বাড়বে। বড় দুই দলেরই দায়িত্ব একসঙ্গে বসা।

