সমসাময়িক রাজনীতি, বিদেশীদের প্রভাব, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ বিষয়ে আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর সংলাপ ।
আগামী ০৭ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০ টা এবং ইউরোপীয় সময় বিকেল ৫ টা, চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে, “সমসাময়িক রাজনীতি, বিদেশীদের প্রভাব, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ “- আলোচনা ও বিশ্লেষণে অতিথি থাকবেন, বাংলাদেশের সিনিয়র আইনজীবী, মানবাধিকার কর্মী, আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের ট্রাস্টি, জেড আই খান পান্না।
অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেল Advance Bangladesh, পত্রিকার পেইজ এবং সঞ্চালক বুলবুল তালুকদারের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে শুদ্ধস্বর ডটকম পত্রিকা থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

