অবরোধ সমর্থনে ১২-দলীয় জোটের বিক্ষোভ 

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব থেকে কাকরাইল ঘুরে পল্টন পর্যন্ত কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মীরা।

জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। এখন নিজেদের শেষ রক্ষার জন্য সরকারের এমপি-মন্ত্রীরা সকাল-বিকাল দুই রকম কথা বলেন। আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিএনপি ১২-দলীয় জোটসহ সরকারবিরোধী অন্যান্য দলকে নির্বাচনে আনার জন্য নতুন কৌশল নিচ্ছে। তবে দেশের জনগণ এই সরকারের পাতানো নির্বাচনে যাবে না।

মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান, লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ জাতীয় দলের শামসুল আহাদ, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মো. ইলিয়াস রেজা প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.