অবরোধের সমর্থনে বিজয় নগরে এলডিপির মিছিল

অবরোধের সমর্থনে আজ রবিবার বেলা পৌনে ১২ টায় বিজয় নগর পানির ট্যাংকি থেকে মিছিল করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)। মিছিলটি বিজয় নগর পানির ট্যাংকি থেকে পল্টন মোড় হয়ে আবার বিজয় নগর পানির ট্যাংকি গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামূল বশির, যুগ্মমহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি প্রমূখ।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামূল বশির বলেন, আজকে আওয়ামী লীগ বাকশালে পরিণত হয়েছে। তারা দেশের ও দেশের মানুষের ভালো চায় না। আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণ, ভোটের নামে প্রতারণা, মানুষকে আজকে এই এক দফার দিকে ঠেলে দিয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.