অবরোধের তৃতীয় দিনে যাত্রীশূন্য গাবতলী টার্মিনাল, ছাড়ছে না দূরপাল্লার বাস

বিএনপি-জামায়াত ও সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা সারাদেশে তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির তৃতীয় তথা শেষ দিন আজ। আগের দুদিনের মতো তৃতীয় দিনেও ঢাকার সড়কগুলো অনেকাংশে ফাঁকা। যানবাহন তুলনামূলক কম। গণপরিবহন চলছে টুকটাক। এতে সকাল থেকে কর্মস্থলগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

আগের দুদিনের মতো অবরোধের তৃতীয় দিনেও সকাল থেকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। যাত্রীশূন্য টার্মিনালে বিরাজ করছে সুনসান নীরবতা। বিভিন্ন পরিবহনের বেশিরভাগ কাউন্টারই বন্ধ রয়েছে।

কমলাপুরে ট্রেনের যাত্রীরা জানান, বাসে হুটহাট আগুন দেওয়া হচ্ছে। তাই চলাচল বেশ ঝুঁকিপূর্ণ। এছাড়া রাস্তায় বাসের সংখ্যাও খুব কম। দূরপাল্লার বাস তো ছাড়ছেই না। এ কারণে নিরাপদ ভ্রমণের কথা মাথায় রেখে তারা ট্রেনে চলাচল করছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.