কী এমন করেছি আমাদের ওপর আস্থা রাখতে পারছেন না : ইসি রাশেদা

messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আমাদের কাজ হচ্ছে, জাল ভোটার থাকবে না, অবাধ ও উৎসবমুখর ভোট করা। জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবেন। আমরা কী এমন করেছি, আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না! অনেককে বলতে দেখেছি- আমরা নাকি লোক দেখানো কাজ করছি।

বুধবার (৪ অক্টোবর) নগরীর নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ইসি রাশেদা বলেন, সবাইকে এক করা আমাদের কাজ না। তারপরও সবাইকে নিয়ে বসেছি। জনগণের জন্য গ্রহণযোগ্য নির্বাচন করতে কাজ করছি। সংলাপ করেছি। সিইসি চিঠি দিয়েছে তারপরও আসেনি। যারা বলছে সুষ্ঠু ভোট করতে আমাদের সদিচ্ছা নেই এটা অমূলক।

তিনি আরও বলেন, আমরা নাকি লোক দেখানো কাজ করছি, এরও ভিত্তি নেই। দেশে নির্বাচন হতে হবে। এটা সংবিধানের মূল কাজ। সেই অনুযায়ী আমরা কাজ করছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.