সিঙ্গাপুরে ভারতের সাথে বিএনপির সমঝোতা বৈঠক হয়েছিল !

বিএনপি‘র প্রতি ভারতের মনোভাব কি পাল্টাচ্ছে? ২০১৮ সালের নির্বাচনের সময় বাংলাদেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল বিএনপিকে ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে বিরূপভাবে দেখা হলেও বর্তমানে সেই মনোভাব পাল্টাচ্ছে বলে ধারণা করা যাচ্ছে। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে বিএনপি’র একটি প্রতিনিধি দল ভারত সফরে গিয়ে ভারত সরকারকে অনুরোধ করেছিল যেন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে ভারত সরকার ইাতিবাচক ভুমিকা রাখে। কিন্তু সে সফরটি কোন শুভ ফলাফল বয়ে আনতে পারেনি বিএনপির জন্য। উপরন্ত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ দেখা যায় এবং আওয়ামী লীগ সরকার গঠনের পর বিরোধী দলের প্রতি নিপীড়নমূলক পদক্ষেপ গুলি অব্যাহতভাবে চালিয়ে যায়।
এর মাঝে বল পূর্বক গুম এবং রাজনৈতিক সমাবেশ গুলো ভেঙ্গে দেওয়া ছিলো মোটাদাগে। এরফলে বিএনপি’র মাঝে যে ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষত থেকে ভারত বিরোধী অভিযোগ আরোস্ফীত হয় বলে ধারনা করা হয়। নানা ঘাত প্রতিঘাতের পর বাংলাদেশ আবারও একটি নির্বাচনের প্রস্তুতি নিতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের অর্থাৎ ২০১৪ সালের প্রথম দিকেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচনে বিএনপি আবারও অংশগ্রহণ করবে এবং এর অংশ হিসেবে বিএনপি’র একটি বড় অংশ ভারত বিরোধিতা থেকে সরে আসতে চায় বলে জানা গেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের মার্চ মাসে বিএনপির একটি প্রতিনিধি দল ভারত সফরে যায় এবং তারা ভারতীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে।
সব অতি সম্প্রতি বিএনপি’র কিছু শীর্ষস্থানীয় নেতা তৃতীয় একটি দেশে গিয়েছিলেন। সুত্র জানায়, সেই সময় তারা ভারতীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে দীর্ঘদিনের জমে থাকা বরফ গলেছে বলে ধারণা করা যাচ্ছে। যদিও বিএনপির নেতৃবৃন্দ বলেছেন চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তারা তৃতীয় সেই রাষ্ট্রে গিয়েছিলেন কিন্তু একাধিক সূত্র নিশ্চিত করেছে তাদের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের দীর্ঘ আলোচনা হয়েছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত সে বৈঠকটি ফলপ্রসু হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। ইতিমধ্যে বিএনপির ভারতপন্থী অংশটি ভারত বিরোধিতা থেকে সরে আসতে চাচ্ছে এবং বর্তমান সরকারের একটি অংশ চীনের দিকে ঝুঁকে পড়ায় ভারতপন্থী অংশটি একটি সমঝোতায় আসতে পারলে রাজনীতির ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন আসতে পারে। ভারতীয় অংশ এবং বিএনপি উভয়ে একসঙ্গে একটি অভিন্ন রাজনৈতিক প্ল্যাটফরম করার জন্য সম্মত হলে এটি ভুরাজনৈতিক ক্ষেত্রে সুবাতাস বয়ে আনতে পারে। ভারতীয় নর্থ- ইস্ট নিউজে প্রকাশিত, চন্দন নন্দী‘র মতামত কলামের অংশ বিশেষ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.