বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টির জন্য দায়ী বা এতে সহযোগিতাকারী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এ কথা জানিয়েছে।

এতে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দল, এমনকি বিরোধীদেরও কেউ কেউ রয়েছেন এ নিষেধাজ্ঞার আওতায়।

যুক্তরাষ্ট্র বলছে, তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হিসেবে গণ্য হবেন। পরবর্তী পর্যায়েও যারা এ দোষে দোষী হবেন তারাও ভবিষ্যতে মার্কিন ভিসা পলিসি অনুসারে অযোগ্য বলে বিবেচিত হবেন।


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.