বহুদলীয় গণতন্ত্রের কথা শুনলেই অস্থির হয়ে পড়ে সরকার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ দেশের মানুষের দীর্ঘদিনের দাবির মূল প্রতিপাদ্য ছিল গণতন্ত্র। কিন্তু বহুদলীয় গণতন্ত্রের কথা শুনলেই সরকার অস্থির হয়ে পড়ে।

আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

রিজভী বলেন, ‘দেশ এখন ডেঙ্গু জ্বরে কাঁপছে। ঢাকাসহ প্রায় সারা দেশে ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সরকারের দুর্নীতি ও অবহেলায় এই রোগ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ভারতের চাঁদে যেতে খরচ হয় ৬৫১ কোটি টাকা, অথচ বাংলাদেশে মশা নিধনের বাজেট প্রায় ২০০০ কোটি টাকা।’

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী সরকার নিজেদের অস্তিত্ব টেকানোর জন্য বিরোধীদলের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আদালত, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। জনগণকে নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার তাদের শেষ অস্ত্র হিসেবে আদালতকে ব্যবহার করছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.