আমেরিকা কখনও যাবো না: বিদায়ী প্রধান বিচারপতি

বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, এদেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে, কারও অনুকম্পায় নয়। যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই এখন বিরোধিতা করছে। এ কারণে আমরা এই ভিসানীতিতে বিচলিত নই। সোমবার সুপ্রিম কোর্টে শেষ কর্মদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে আমেরিকা যাইনি কখনো। ভবিষ্যতেও কখনো যাবো না। বিদায়ী প্রধান বিচারপতি বলেন, আমি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে বিচার বিভাগের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছি। কখনো নিজের কিংবা পরিবারের কথা ভাবিনি। মামলার জট নিরসনে সারাদেশের বিচারকদের উৎসাহিত করেছি ও নির্দেশনা দিয়েছি। বিচারপ্রার্থীদের সুবিধার জন্য সারাদেশের আদালত অঙ্গনে ন্যায়কুঞ্জ স্থাপন করেছি।

মেডিয়েশনের মাধ্যমে মামলাজট কমাতে সুপ্রিম কোর্টে মেডিয়েশন সেন্টার স্থাপন করেছি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নবনিযুক্ত প্রধান বিচারপতি একজন ডায়নামিক ব্যক্তিত্ব। আশা করি তিনি বিচার বিভাগকে দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন।

 

এসময় নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.