সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে জার্মান আওয়ামীলীগের সংবর্ধনা

 জনগন তাদের নিজেদের নিরাপত্তার কারনেই আওয়ামী লীগকে ভোট দেবে _ বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।জার্মান আওয়ামী লীগের গন-সংবর্ধনা ও পরিচিতি সভায় এ কথা বলেন ।
ইউরোপে সফররত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী , বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপিকে জার্মান আওয়ামী লীগ গতকাল ১৯ শে জুলাই ২০২৩ বুধবার বার্লিনে স্হানীয় একটি অডিটরিয়ামে গন-সংবর্ধনা দেয় এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সম্মেলনের মাধ্যমে গঠিত জার্মান আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ।
জার্মান আওয়ামী লীগের সহ -সভাপতি নূর জাহান খান নূরীর উপস্থাপনায় সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান মিজান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের প্রবীন নেতা সর্বজনাব আনোয়ারুল কবির । জার্মান আওয়ামী লীগের সাবেক নেতা ও টাংগাইল ভূয়াপুর আসনের মাননীয় সংসদ সদস্য তানভির হোসেন ছোটমনি প্রধান বক্তা হিসেবে বলেন , প্রবাসীদের প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশের জাতীয়  সংসদে প্রবাসীদের হয়ে কথা বলেন ।
আগামী সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগে ভোট দেয়ার জন্য অনুরোধ জানান । জার্মানীতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন , বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড দেশে বিদেশে তুলে ধরে প্রমান করা যে, বর্তমান সরকার দেশের জন্য মঙ্গলকর।
অনষ্ঠানে আগত সবাই বলেন জার্মান আওয়ামী লীগের বর্তমান কমিটি সবার জন্য নিরাপদ , এখানে গনতান্ত্রিকভাবে দলের জন্য কাজ করা সম্ভব ।বাংলাদেশের পতাকা খঁচিত সন্মাননা পরিয়ে দেন সভাপতি ও সাধারন সম্পাদককে ।জার্মান আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল নতুন কমিটির সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে পরিচয় করিয়ে দেন ।
প্রধান অতিথি শাহজাহান খান এমপি বলেন , জনগন তাদের নিরাপত্তার খাতিরেই আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করবে । শেখ হাসিনার সরকার বার বার দরকার বলে তিনি মনে করেন । বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদ রহমান ও জার্মান আওয়ামী লীগের সহ – সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকি রুবেল , সেলিম ভূইয়া সহ আরো অনেকে বক্তৃতা করেন ও তারা আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দেয়ার অনুরোধ করেন ।পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।
বাবু সরদার , ফ্রাঙ্কফুর্ট জার্মানি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.