ভয় পেয়ে আমার নামে অপপ্রচার করা হচ্ছে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, আপনারা জানেন আমি রাষ্ট্রপতির সঙ্গে হজ করার জন্য সৌদি আরব গিয়েছিলাম। মিনায় সৌদি আরবের যুবরাজের সঙ্গে আমার দেখা ও কথা হয়। হজ শেষে আমি এবং রাষ্ট্রপতি দেশে চলে আসি।

সকালে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও ইউটিউবে আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে- ‘আমি নাকি দুবাই হয়ে আমেরিকা যেতে চেয়েছিলাম; কিন্তু সেখানে নাকি আমাকে ঢুকতে দেয়নি। তাদের এই অপপ্রচার স¤পূর্ণ মিথ্যা ও গুজব; তারা ভয় পেয়ে আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। সেই সঙ্গে যে যা-ই বলুক আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে।’

গতকাল দুপুরে ঢাকার দোহার উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিলাশপুর ইউনিয়নের খাজার বাজার গণি শিকদার উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী উঠানবৈঠক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার উপদেষ্টা বলেন, বিএনপি বলছে- আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না। আমরা বলছি- শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। আমি তাদের আরও বলতে চাই- নির্বাচনে এসে প্রমাণ করে দিন জনগণ আপনাদের সঙ্গে আছে নাকি নেই। বিএনপি যতই বলুক নির্বাচনে আসবে না; কিন্তু আমরা জানি শেষে ঠিকই নির্বাচনে আসবে। ইতোমধ্যে তারা নির্বাচনের প্রস্তুতি গ্রহণও করছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.