বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা তিনটার পর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তারুণ্যের সমাবেশ শুরু হয়।

এদিকে নির্ধারিত সময়ের আগেই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলসহ আশেপাশের এলাকা লোকে লোকারণ্যে হয়ে গেছে। মৎস্যভবন, শাহবাগ, কাকরাইল সড়কের উপর অবস্থান করছেন নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকেই এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, বিশেষ বক্তা ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.