কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ হিরো আলমের

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বেশ কয়েকটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেছেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভয়ভীতি দেখিয়ে তার এজেন্টদের বের করে দিচ্ছেন। সোমবার সকালে রাজধানীর বনানী মডেল স্কুল কেন্দ্রে সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি। হিরো আলম বলেন, প্রত্যেকটি কেন্দ্রে এজেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু তারা আমাদের এজেন্টদের মারধর করে, হুমকি দিয়ে বের করে দিয়েছে। এজেন্ট বের করে দেওয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই স্বতন্ত্র প্রার্থী। এজেন্ট বের করে দেওয়া হলেও শেষ পর্যন্ত নির্বাচনে থাকার কথা জানান তিনি।

এ সময় হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট মো. ইলিয়াস জানান, প্রত্যেকটি কেন্দ্রে তাদের এজেন্ট দেওয়া হয়েছিল। সব মিলিয়ে ৬২৪ জন এজেন্ট দায়িত্ব পালন করছেন। কিন্তু এরই মধ্যে অন্তত ১০-১২টি কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.