ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৬ জুন) দুপুর ১টা ১০ মিনিটে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। দুপুর আড়াইটায় তিনি দূতাবাস থেকে বের হোন।
অন্যান্য সময় বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বিএনপির কয়েকজন নেতা থাকলেও আজ একাই পিটার হাসের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল।
এরআগে, গত রোববার দুপুরে পিটার হাসের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

