বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার গাজীপুর মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘স্বৈরাচার সরকারের সময় শেষ হয়ে আসছে। দলের ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেকোন সময় স্বৈরাচার সরকারের পতন ঘটবে।’
এসময় তিনি গাজীপুর মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের শপথ নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, মেহেদী হাসান এলিস, মাবুবল আলম শুক্কুর, সুরুজ আহমেদ, বশির উদ্দিন, সরকার জাবেদ আহমেদ সুমন, সালাউদ্দিন, আক্তার হোসেন, আব্দুর রহিম কালা, সাংবাদিক রাশিদুল হকসহ কয়েকশ নেতাকর্মী।

