উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে বিএনপি নেতা ড. মোশাররফ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি। সেখানে পৌঁছে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নেয়ার কথা রয়েছে তার।

যাত্রাকালে ড. খন্দকার মোশাররফ হোসেনের সফর সঙ্গী হিসেবে ড. মোশাররফের সহধর্মিনী বিলকিস আক্তার হোসেন ও ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বিএনপির বর্ষীয়ান এই নেতার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

উল্লেখ্য, ড. খন্দকার মোশাররফ হোসেন গত শুক্রবার গভীর রাতে ভর্তি হয়ে প্রায় আট দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত শনিবার (২৪ জুন) বাসায় ফিরেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.