নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

 

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
সোমবার বেলা আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা। ট্রাকের উপর বানানো হয়েছে অস্থায়ী মঞ্চ। এদিকে দুপুরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পল্টন এলাকা। সমাবেশ কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সমাবেশের পর র‌্যালি অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.