র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু : মামলা হয়েছে কিনা জানতে চেয়েছে হাইকোর্ট

 

নওগাঁয় র‍্যাবের হেফাজতে চন্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী সুলতানা জেসমিন নামের এক নারীর মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ১৫ মিনিটের মধ্যে রাষ্ট্রপক্ষকে খোঁজ নিয়ে জানাতে বলা হয়েছে।

সোমবার তাৎক্ষণিক এ আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চ।

বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ। 

গত বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে র‍্যাবের হাতে আটক হন জেসমিন। তিনি শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.