রাজধানীর টিসিবির গোডাউনে আগুন

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

রাজধানীর টিসিবির গোডাউনে আগুন লেগেছে। মঙ্গলবার মধ্যরাতে ফায়ার সার্ভিসের মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, রাত ১২টার দিকে (১১টা ৫৪ মিনিটে) তারা আগুন লাগার খবর পেয়েছে।

রাত ১২টা ৩মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরও দুই ইউনিট এসে অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়।

রাত সাড়ে ১২টার আগে তেজগাঁও টিসিবি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.