এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙে কাঁকড়া আহরণের সময় বাঘের আক্রমণের শিকার হন আব্দুল ওয়াজেদ।
ছোট ভাই লিয়াকত হোসেন জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙে কাঁকড়া শিকার করছিলেন। হঠাৎ করেই মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি বাঘ ভাইয়ের উপর হামলে পড়ে। এসময় নৌকায় থাকা গরানের লাঠি নিয়ে তিনি উচ্চস্বরে শব্দ করেন এবং সেই সঙ্গে বাঘের চোখে চোখ রেখে মোকাবিলার চেষ্টা করেন। এক পর্যায়ে বাঘটি ভাইকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে তিনি ভাইকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন।
তিনি জানান, ভাইয়ের পিঠ, ঘাড় ও মাথার সামান্য অংশ আক্রান্ত হয়েছে। তাকে এখন বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সুন্দরবনের ভারতীয় সীমান্ত এলাকায় একজন জেলে বাঘের আক্রমণের শিকার হয়েছিল। তবে, তার নামে পাস পারমিট ছিল না

