নিজের বিয়ের অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন মাতাল বর, যে কাণ্ড ঘটালেন কনে

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

মাতাল হয়ে নিজের বিয়ের অনুষ্ঠানে হাজির হন বর। বিয়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই ঘুমিয়ে পড়েন মাতাল বর। ফলে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে না পারায় ক্ষেপে যান কনে।

ঠিক এমন ঘটনাই ঘটিয়েছেন ভারতের আসাম রাজ্যের এক ব্যক্তি।

সাম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মাতাল বর বিয়ের আচার চলাকালে মেঝেতে শুয়ে পড়ছেন। এমনকি পুরোহিত চেষ্টা করেও তাকে বিয়ের মন্ত্র পাঠ করাতে পারছেন না।

বরের এমন কাণ্ডে একপর্যায়ে কনে বিয়ের পিঁড়িতে বসতে অস্বীকৃতি জানান। এর আগে বরকে তন্দ্রাচ্ছন্ন দেখেন তিনি। বর এতটা ঘোরের ভেতর ছিলেন যে ঠিকমতো বিয়ের আচার পালন করতে পারছিলেন না।

বিচিত্র এ কাণ্ড ঘটিয়ে হইচই ফেলে দেওয়া বরের নাম প্রসেনজিৎ হালোই। নলবাড়ী শহরের বাসিন্দা তিনি।

কনের একজন স্বজন বলেন, ‘বিয়ের অনুষ্ঠান ঠিকঠাক চলছিল। আমরা সব আচার পালন করি। অনুষ্ঠানটি ভালোভাবে সম্পন্ন করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিল আমাদের পরিবার। কিন্তু পরিস্থিতি যখন খারাপ হয়ে ওঠে, কনে তখন বিয়েরপিঁড়িতে বসতে অস্বীকৃতি জানান।’

বরের বাবা ছিলেন আরও বেশি মাতাল। বরপক্ষের প্রায় ৯৫ শতাংশ লোকই ছিলেন মাতাল।

এমন উদ্ভট কাণ্ডের পর কনের পরিবার নলবাড়ী থানায় একটি অভিযোগ করে। সেখানে এ বিয়ের আয়োজন পণ্ড হওয়ায় বরপক্ষের কাছে থেকে ক্ষতিপূরণ দাবি করেন তারা।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.