ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে চার সদস্যের প্রতিনিধি দলটি ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান। সাক্ষাতে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও কর্মসূচিসহ বিভিন্ন ইস্যুতে ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দল আলোচনা করবেন বলে জানিয়েছে একটি সূত্র।

প্রতিনিধি দলের মধ্যে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক এবং দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.