তিনি গান্ধী। সাভারকার নন। তাই ক্ষমাও চাইবেন না। দু’বছরের কারাদণ্ডের আদেশ, তড়িঘড়ি সংসদের সদস্যপদ বাতিলের ২৪ ঘণ্টার মধ্যে গর্জে উঠলেন রাহুল গান্ধী। শনিবার মোদি বিরোধী সুর আরও তীক্ষ্ণ করে জানিয়ে দিলেন, ‘জেলে যেতে হয় যাব। কিন্তু আদানির সঙ্গে মোদির সম্পর্কের রহস্য উদ্ঘাটন করেই ছাড়ব। মোদির মুখোশ আজ নয় কাল খুলবই।’ দীর্ঘদিন পর এই ইস্যুতে কংগ্রেস পাশে পেয়েছে তৃণমূল সহ তাবৎ বিজেপি বিরোধী দলকে। শুক্রবার থেকেই রাহুলের সাংসদ পদ বাতিলের প্রতিবাদে তাদের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে আবার চর্চায় বিরোধী মহাজোটের উদ্যোগ। সেই জল্পনা এদিন আরও উস্কে দেন স্বয়ং রাহুল। কৃতজ্ঞ চিত্তে নিঃশর্ত জোটের বার্তা দিয়ে। তিনি বলেন, ‘সমস্ত বিরোধী দল আমার পাশে দাঁড়িয়েছে, এর জন্য আমি কৃতজ্ঞ। আমরা সকলে একজোট হয়ে মানুষের কাছে যাব। এবার রাস্তায় নামবে বিরোধী জোট।’
সংবাদমাধ্যম এবং দলে দলে আসা কংগ্রেস কর্মী-সমর্থকদের ভিড়ে পরিবৃত হয়ে এদিন এআইসিসি দপ্তরে এক ঘণ্টা ধরে সাংবাদিক সম্মেলন করেন রাহুল। প্রবল স্লোগান ও জয়ধ্বনির মধ্যেও তিনি লাগাতার আক্রমণ করে যান মোদিকে। সরাসরি বলেন, আদানির ভুয়ো কোম্পানিতে ২০ হাজার কোটি টাকার একটি রহস্যময় লগ্নি রয়েছে। কে তা করল? নরেন্দ্র মোদি জবাব দিন। আদানি ও মোদির সম্পর্কের কথা সর্বজনবিদিত। আর এই সম্পর্কের শিকড় ও বিস্তার কোথায় কোথায় ছড়িয়েছে, তা সংসদে ফাঁস করে দেব—এই আশঙ্কাতেই ভীত নরেন্দ্র মোদি। তীব্র শ্লেষ ছিল সোনিয়া গান্ধী-পুত্রের গলায়। সেই সুরেই তিনি জানান, ‘যেদিন থেকে আদানি নিয়ে প্রশ্ন উঠছে, সেদিন থেকে প্রধানমন্ত্রীর চোখে ভয় দেখতে পাচ্ছি। যা বলেছি ভারতের গণতন্ত্র রক্ষায় বলেছি। ক্ষমা আমি চাইব না। আমি গান্ধী, সাভারকার নই। গান্ধীরা ক্ষমা চায় না।’ দামোদর বিনায়ক সাভারকার বিজেপির কাছে রোল মডেল। রাহুল এদিন কটাক্ষ করে ফের মনে করালেন, ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়ে ক্ষমাপ্রার্থনা করে আন্দামান জেল থেকে মুক্তি পেয়েছেন সাভারকার।
প্ল্যান করে সংসদে তাঁকে বলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছেন রাহুল। তাঁর কথায়, ‘আমি লোকসভার স্পিকারকে দু’বার চিঠি লিখলাম। দেখা করলাম। বললাম, আমাকে বলতে দিন। আমার বলার অধিকার আছে। এটাই সংসদীয় রীতি। স্পিকার আমার দিকে তাকিয়ে হেসে বললেন, আমার কিছু করার নেই। আসলে আমি সংসদে আর একটাও কথা বলি সেটা মোদিজি চান না। উনি প্রচণ্ড ভয় পেয়েছেন। কিন্তু আমাকে সারা জীবনের জন্য বহিষ্কার করলেও কিছু যায় আসে না। মোদিজির মুখোশ আমরা খুলবই।’ জেল, এজেন্সি, সাংসদ পদ বাতিল, পুলিসি হেনস্তা… আর কী কী করবেন মোদিজি তাঁকে আটকাতে? প্রশ্ন তুলেছেন রাহুল। এমনকী নাটকীয়ভাবে সাংবাদিক সম্মেলন শেষ করে চেয়ার ছেড়ে উঠতে উঠতেও আক্রমণ করেছেন, ‘আপনি আদানিকে রক্ষা করতে মরিয়া। কেন? কারণ, ইউ আর দ্য আদানি!’ যদিও রাহুলের সাংসদ পদ খারিজের সঙ্গে আদানি ইস্যুর সম্পর্ক নেই বলেই দাবি করেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।
এরপর কী করবেন রাহুল? তাঁর সাফ জবাব, ৪ মাস ধরে ভারত জোড়ো যাত্রা করব। আর সব বিরোধী দল মিলে রাস্তায় মানুষের কাছে যাব। রাহুলের এই বার্তা বাস্তবায়িত হলে ৪৮ বছর পর হবে ইতিহাসের পুনরাবৃত্তি। অর্থাৎ, সম্মিলিত বিরোধীদের কেন্দ্রবিরোধী আন্দোলন!

সুত্র, বর্তমান ।