আদালতের হাজতখানায় সাংবাদিক শামসুজ্জামান

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজতখানায় এনে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

দুপুরের পর শামসুজ্জামানকে আদালতে ওঠানো হবে বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন আছে কি না তা জানা যায়নি।

এর আগে, গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি বুধবার তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওইদিন ভোর ৪টার দিকে সিআইডির পরিচয়ে শামসুজ্জামানকে তুলে নিয়ে যায় সিআইডি। রাতে তাকে তেজগাঁও থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.