এক বাংলাদেশি নিখোঁজ, ৩৫ জনকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে গোলাম সাঈদ রিংকো নামে একজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। তুরস্ক থেকে বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত শাহনাজ গাজী এ তথ্য জানিয়েছেন।

সোমবার রাতে টেলিফোনে গনমাধ্যমকে  শাহনাজ গাজী জানান, সিরিয়া সীমান্তে কাহারা মানমারাস নামে একটি অঞ্চলে দুজন প্রবাসী বাংলাদেশি একটি ভবনে ছিলেন। ওই সময় ভূমিকম্পে ভবনটি ধসে পড়লে গোলাম সাঈদ রিংকো নিখোঁজ হন। তার সহযোগী কোনোমতে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে তিনিও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

তিনি আরও জানান, বাংলাদেশ দূতাবাস বেরিয়ে আসা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। তবে ওই অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না থাকায় তার মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ায় কথা বলতে পারছেন না।

শাহনাজ গাজী আরও জানান, গাজী আস্তেব নামে আরেকটি ভূমিকম্প অঞ্চল থেকে ৩০/৩৫ জন বাংলাদেশিকে উদ্ধার করে একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.