১৮ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজন তাদের ১৮ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করবে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জ্যাসি কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।

জ্যাসি জানান, ১৮ জানুয়ারি থেকে ছাঁটাই হতে যাওয়া কর্মীরা এ বিষয়ে সরাসরি জানতে পারবেন। তবে এ উদ্যোগে ই-কমার্স ও মানবসম্পদ বিভাগের ওপর বড় প্রভাব পড়বে বলে নিশ্চিত করেন তিনি।

জানা যায়, আমাজনের ৩ লাখ করপোরেট কর্মকর্তাদের মাঝে প্রায় ৬ শতাংশ চাকরি হারাতে যাচ্ছেন। সব মিলিয়ে প্রতিষ্ঠানের কর্মীর সংখ্যা প্রায় ১৫ লাখ। বেসরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্রের ওয়াল মার্টের পর অ্যামাজনই সবচেয়ে বড় নিয়োগদাতা প্রতিষ্ঠান।

উল্লেখ্য, কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পর আমাজনের শেয়ারের মূল্য ২ শতাংশ বেড়ে যায়।

বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে সাধারণ ক্রেতা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ব্যয় কমানোয় প্রভাব পড়েছে অ্যামাজনের ব্যবসার ওপর। গত ১ বছরে পুঁজিবাজারে আমাজনের শেয়ারের মূল্য অর্ধেকে নেমেছে। প্রবৃদ্ধির হার কমে যাওয়ায় ব্যয় কমাতে নভেম্বর থেকে প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাই শুরু করে। সে সময় প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে জানা গিয়েছিল। সংবাদসূত্র : রয়টার্স

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.