বোমাবর্ষণ করে জার্মান পররাষ্ট্রমন্ত্রীবেয়ারবোকের সফরের জবাব দিল রাশিয়া

জার্মান পররাষ্ট্রমন্ত্রী  অ্যানালিনা বেয়ারবোকের আচমকা সফরের পর কয়েক ঘণ্টাও কাটল না, খারকিভে তুমুল বোমাবর্ষণ করে তার প্রতিক্রিয়া জানাল রাশিয়া। মঙ্গলবার বেশি রাতে রাশিয়ার বোমা ঝাঁঝরা করে দেয় ইউক্রেনের এই নগরকে। এ খবর জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে বিপুল বোমাবর্ষণের সাক্ষী হয়েছে খারকিভ। কিন্তু যুদ্ধ যত এগিয়েছে, রণাঙ্গন সরে গিয়েছে পূর্ব দিকে। কিন্তু জার্মান  পররাষ্ট্রমন্ত্রীর    সফরের পরেই, যে ভাবে রাশিয়া বোমাবর্ষণ করল, তাতে খারকিভ নতুন করে পুতিনের আক্রমণের নিশানায় চলে এল বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনীতিকদের একটি অংশ। অধিবাসীদের জন্য খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সাইনেগুবোভ ঘোষণা করেন, ‘‘খোলা আকাশের তলায় ঘুরবেন না। আগ্রাসনকারীরা আবার বোমাবর্ষণ শুরু করেছে!’’ সংবাদ সংস্থা এএফপির এক সাংবাদিক শহরে লাগাতার বোমাবর্ষণের আওয়াজ পেয়েছেন বলে দাবি করেছেন। কিন্তু ক্ষয়ক্ষতি কত তা এখনও হিসাব করা যায়নি।

মঙ্গলবারই আচমকা খারকিভ সফরে গিয়েছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী । ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর  সঙ্গে তাঁর বৈঠকও হয়। ইউক্রেনকে সব রকম ভাবে সহায়তার প্রকাশ্য বার্তাও দেন বেয়ারবোক। কিন্তু তাঁর শহর ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া বোমাবর্ষণ শুরু করে। কিভ সূত্রে খবর, জার্মানপররাষ্ট্রমন্ত্রীর   সফর নিয়ে খুব বেশি উৎসাহিত হতে পারছেন না সে দেশের কূটনীতিকরা। প্রসঙ্গত, যুদ্ধ শুরুর লগ্ন থেকেই একটি নির্দিষ্ট জার্মান ট্যাঙ্ক চেয়ে আসছে ইউক্রেন। কিন্তু বার্লিন তাতে সাড়া দেয়নি। এ বারও বেয়ারবোকের সামনেই সেই ট্যাঙ্ক চেয়ে প্রকাশ্য আবদার করেন ইউক্রেনের অন্যতম কূটনীতিক দিমিত্রো কুলেবা। তিনি বলেন, ‘‘আমাদের দেশকে ট্যাঙ্ক দিতে চাইছে না বার্লিন। এর ফলে মানুষের প্রাণ যাচ্ছে।’’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.