ওসমানী বিমানবন্দরে ই-গেট চালু

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন ইলেকট্রনিক গেট (ই-গেট) চালুর দেড় বছরের মাথায় এবার প্রবাসী অধ্যুষিত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এটি চালু করা হয়েছে। রোববার দুপুরে ই-গেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বন্দরে ছয়টি ই-গেটের উদ্বোধনকালে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ই-গেটের ফলে সব ধরনের যাত্রী, বিশেষ করে প্রবাসী যাত্রীদের এখন থেকে দুর্ভোগ লাঘব হবে। কারণ, প্রবাসীরা দেশে আসলে নানা ধরনের দুর্ভোগের মুখে পড়েন বলে অভিযোগ রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেটের বিরাট সংখ্যক মানুষের দ্বৈত্য নাগরিকত্ব আছে। তাদেরকে নো ভিসা সার্ভিস আরও বেগবান করতে হবে।’ তিনি সিলেটে পাসপোর্ট করতে ভোগান্তি ও নানা অভিযোগের কথা উল্লেখ করে বলেন, ‘এখানে আরেকটি পাসপোর্ট অফিস করলে ভালো হবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.