হঠাৎ আমেরিকা যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কি

রুশবাহিনীর প্রবল হামলার মাঝেই হঠাৎ আমেরিকা সফরের ঘোষণা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কি। টুইট করে এই বার্তা দিয়েছেন তিনি। সেই সূত্র ধরেই জ়েলেনস্কির আমেরিকা সফরের কথা প্রকাশ্যে আসে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরু হওয়ার পর এই প্রথম বিদেশ সফর ইউক্রেনের প্রেসিডেন্টের।

আমেরিকায় নিজের কর্মসূচির কথা টুইট করে জানিয়েছেন জ়েলেনস্কি। তিনি লিখেছেন, ‘‘ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষমতা আরও বাড়াতে আমি আমেরিকা সফর করছি। আমরা পারস্পরিক সহযোগিতা নিয়ে কথা বলব। আমি আমেরিকার কংগ্রেসে বক্তৃতা করব। এর পাশাপাশি, একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও হবে।’’ জ়েলেনস্কির আচমকা আমেরিকা সফর নিয়ে জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবারই বাখমুত শহরে গিয়েছিলেন তিনি। সেখানে এখন যুদ্ধ পরিস্থিতি। সেই পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। এর পরই আমেরিকা সফরের ঘোষণা তাঁর। জ়েলেনস্কির আমেরিকা সফরের ইঙ্গিত মিলেছে আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ-এর সদস্যদের উদ্দেশে লেখা স্পিকার ন্যান্সি পেলোসির চিঠিতেও। বুধবার ‘গণতন্ত্র’ বিষয়ক একটি বিশেষ আলোচনায় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ-এর সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ করেছেন পেলোসি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.