মার্কিন রাষ্ট্রদূতের ইস্যুতে দুই দেশের মধ্যে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন রাষ্ট্রদূতের ইস্যুতে দুই দেশের মধ্যে কোনও প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো। এ বছর ১৬টি বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। আমাদের সম্পর্ক ভালো বলেই তারা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। এটি ভালো। আতঙ্কের কারণ নেই।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞার কোনো আশঙ্কা নেই। তারা অনেক নিষেধাজ্ঞা দেয়, বড়লোকেরা অনেক নিষেধাজ্ঞা দেয়। এগুলো একদিকে আসে, অন্যদিকে চলে যায়। আমরা এগুলো নিয়ে মোটেই আতঙ্কিত নই।

ভ্রমণ সতর্কতার বিষয়ে তিনি বলেন, এটি তাদের দায়িত্ব। যদি তাদের লোক এখানে আসে এবং আহত হয়, তাহলে দূতাবাসের দায়িত্ব নিতে হয় না। এটি ভুল ন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.