আর্জেন্টিনা জিততেই ফ্রিতে ১৫০০ প্লেট বিরিয়ানি !

প্রিয় দল বিশ্বকাপ জিতেছে। সেই আনন্দে পথে নেমেছেন বহু মানুষ। সারা রাত জুড়ে রাস্তায় হেঁটেছেন, হইহুল্লোড় করেছেন অনেকে। কোনও কোনও দোকানদার বিনামূল্যে চা খাইছেন, কেউ আবার বিলিয়ে দিয়েছেন বহু কিছু। কিন্তু সবাইকে ছাপিয়ে গেলেন শিবু। তিনি ঢেলে বিরিয়ানি খাওয়ালেন রেস্তরাঁয় আসা সকলকে।

কে এই শিবু? তিনি কেরলের ত্রিশূরের বাসিন্দা। দীর্ঘ দিন ধরেই একটি রেস্তরাঁ চালাচ্ছেন তিনি। নাম রকল্যান্ড হোটেল। এই হোটেলে নিত্য দিন ভালোই ভিড় হয় বিরিয়ানি-প্রেমীদের। শিবু নিজে আর্জেন্তিনার ব্যাপক সমর্থক। আর সেই কারণে ফাইনালের আগের দিনই ঘোষণা করে দিয়েছিলেন, যদি আর্জেন্তিনা এই মহারণ জেতে, তাহলে তাঁর রেস্তরাঁ থেকে বিনাপয়সায় দেওয়া হবে ১০০০ হাজার প্লেট বিরিয়ানি।

শিবুর মতো আরও কোটি কোটি ভক্তকে ফাইনালের রাতে দুঃখ পেতে হয়নি। আর্জেন্টিনা  বিশ্বকাপ জিতেছে। ফলে পরদিন সকাল থেকেই শিবুর দোকানের সামনে ভিড়। লম্বা লাইন। শুধু বিনামূল্যে বিরিয়ানি খাওয়ার সুযোগ নিতে নয়, বহু মানুষ এদিন হাজির হন আর্জেন্তিনার জয় উদ্‌যাপন করতেও।

সেই লাইনে যেমন ছিলেন স্কুল-কলেজ পড়ুয়ারা, তেমনই চাকুরিজীবীরাও। আগ্রহী মানুষের সংখ্যা বাড়তে থাকায়, ১০০ প্লেট থেকে বিরিয়ানির সংখ্যা বাড়িয়ে শিবু করে দেন ১৫০০ প্লেট। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘লাইনে অপেক্ষারত মানুষের সংখ্যা বাড়ছিল। অনেকেই আর্জেন্তিনার জয় উদ্‌যাপন করতে চলে এসেছিলেন রেস্তরাঁয়। আর সেই কারণেই হাজার থেকে বাড়িয়ে দেড় হাজার করে দিতে হয়।’

শিবুর রকল্যান্ড হোটেল এসে এদিন আর্জেন্তিনার বহু সমর্থকও খুব খুশি। অনেকেই বলেছেন, প্রিয় দলের জয় এভাবে উদ্‌যাপন করতে পারবেন বলে ভাবেননি তাঁরা। আর তাই এই দিনটি তাঁদের প্রত্যেকের কাছে খুব প্রিয়। সেই প্রিয় দিনটিকে আরও একটু স্মরণীয় করে রাখল শিবুর এই উপহার।

সুত্র, হিন্দুস্তান টাইমস ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.