বিএনপির কেন্দ্রীয় নেতাদের কার বিরুদ্ধে কতটা মামলা

২৭ ডিসেম্বর ২০২২ থেকে সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির ৯১ গুরুত্বপূর্ণ নেতার নামে ১ হাজার ৭৫২ মামলা রয়েছে। এর মধ্যে চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ৩৬, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫০, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৯৩, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ৭, জমিরউদ্দিন সরকারের ৪, মাহবুবুর রহমানের ৩, রফিকুল ইসলাম মিয়ার ১৯, মির্জা আব্বাসের ৪৮, গয়েশ্বর চন্দ্র রায় ২৮, আব্দুল মঈন খান ১, নজরুল ইসলাম খান ৬, আমীর খসরু মাহমুদ চৌধুরী ৬, সালাউদ্দিন আহমেদ ১২, বেগম সেলিমা রহমান ৪, ইকবাল হাসান মাহমুদ টুকু ৫, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ১৩৪, মিজানুর রহমান মিনু ১৮, জয়নুল আবদিন ফারুক ১২, হাবিবুর রহমান হাবিব ১৫, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ৫, মৃত শাহ মোয়াজ্জেম হোসেন ৪, মৃত সাদেক হোসেন খোকা ২৭, শাজাহান ওমর ৭, হাফিজ উদ্দিন আহমেদ ৫, আলতাফ হোসেন চৌধুরী ১১, বরকতউল্লা বুলু ৩৮, মো. শাহজাহান ১৭, মোসাদ্দেক আলী ফালু ৯, আব্দুল আউয়াল মিন্টু ৪, এ জেড এম জাহিদ হোসেন ১৭, শামসুজ্জামান দুদু ১১, আহমেদ আজম খান ৬, জয়নুল আবেদীন ১৮, নিতাই রায়চৌধুরী ৯, শওকত মাহমুদ ৫, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৪২, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন ১৫, মজিবর রহমান সরোয়ার ১৪, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ১২৭, খায়রুল কবির খোকন ২১ , হাবিবুর নবী খান সোহেল ১৮৯, হারুনুর রশিদ ১৪, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ১৭, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুল ৪৭, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু ১৯, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলু ১৪, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ২, বিলকিস জাহান শিরিন ১৭, শ্যামা ওবায়েদ ৫, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ২, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ৪৭, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার ১১, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল ৪, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ১৭, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ৩৬, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ৫, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ৯, নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ ২২, ফজলুর রহমান খোকন ২১, ইকবাল হাসান শ্যামল ১৯, আব্দুস সাত্তার পাটোয়ারী ৭, আকরামুল হাসান মিন্টু ১৪, তরিকুল আলম তেনজিং ৫ , সাইফুল ইসলাম নীরব ১২৬, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ১২৭, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ১৪, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ৩২৪, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ২৭৭, সাধারণ সম্পাদক রাজিব আহসান ১৪৬ , সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ৯৮, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ৩, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ৪, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ৪৮, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ২৪, সাধারণ সম্পাদক সুলতানা রহমান ১৭, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ১৭, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ১০ মামলার আসামি। এছাড়াও অনেক নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.