পুলিশের অভিযানের পর কেন্দ্রীয় কার্যালয় দেখে হতভম্ব বিএনপি নেতারা

গত বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এরপর পাঁচ দিন বন্ধ থাকার পর আজ রোববার কার্যালয়ে প্রবেশ করেন দলটির নেতাকর্মীরা। প্রবেশের পরই চিরচেনা অফিস দেখে হতভম্ব হন তারা। বিএনপির দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, অফিসের ভেতরে তাণ্ডবের দৃশ্য দেখেছি। এটি দেখে আমরা হতভম্ব।

রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় একটি গণতান্ত্রিক দেশে বৃহৎ একটি রাজনৈতিক দলের অফিসের এ অবস্থার জন্য সরকারকে দায়ী করেন সৈয়দ ইমরান। ‘কেন্দ্রীয় কার্যালয়ে তাণ্ডব চালানোর জন্য সরকার দায়ী।’ বলেন তিনি।

ঈমরান সালে প্রিন্স আরো বলেন, একটি সভ্য দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল। যে দল দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে সেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের এ অবস্থা দেখে আমরা হতভম্ব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.