পোলেন্ড বাংলাদেশ কুটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন

বাংলাদেশ পোল্যান্ডের ৫০ বছর ডিপ্লোমাটিক সম্পর্ক করতে উপলক্ষে Sosnowiec নামক শহরে অনুষ্ঠিত হয়ে গেল পোলেন বাংলাদেশ ফ্রেন্ডশিপ সম্পর্কিত অনুষ্ঠান ও কালচারাল প্রোগ্রাম। পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের প্রধান অতিথির আসন অলংকৃত করেন পোল্যান্ডে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত জনাবা সুলতানা লায়লা হোসাইন। এছাড়া বিভিন্ন দেশের কনসিলার বৃন্দ উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন ইউরোপের বিভিন্ন দেশে থেকে আগত সামাজিক রাজনৈতিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় বেহালা বাদক শিল্পীরা বাংলাদেশ এবং পোল্যান্ডের জাতীয় সংগীত বাজান। দু দেশের নাগরিকরা দাঁড়িয়ে জাতীয় সংগীত কে সম্মান প্রদর্শন করেন। এই ৫০ বছরে কূটনীতিক সম্পর্ক অনেক অগ্রগতি হয়েছে তা জানিয়ে মান্যবর রাষ্ট্রদূত সকলের উপস্থিতিতে তার বক্তব্যে বলেন, আয়োজক কনসোল জেনারেল জনাব ওমর ফারুককে উদ্দেশ্য করে বলেন ৫০ বছর পূর্তির কারণে পরবর্তী আরো ৫০ বছর এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা । এতে করে দু’দেশের কূটনীতিক সম্পর্ক আরো দৃঢ়তর হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে অনেক অনেক কর্মকার্যেই থেমে আছ ,যুদ্ধ শেষ হলে আবারও সেই কার্যক্রমে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে তিনি বলেন খুব শীগ্রই পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসন হবে এবং বাংলাদেশ এবং পোল্যান্ডের বিনিয়োগ ক্ষেত্রে আরও অগ্রগতি হবে বলে আশা ব্যক্ত করেন।
এদিকে আয়োজক কনসোল জেনারেল জনাব ওমর ফারুক বলেন , তিনি বলেন আমি যখন পোল্যান্ডে এসেছি মাত্র একজন প্রবাসী বাঙালি ছিল এই শহরে আজ সেটা আস্তে আস্তে এক হাজারও বেশি প্রবাসী এই শহরে বসবাস করে তিনি আরো বলেন বাংলাদেশ মানে শুধু বন্যা জলোচ্ছ্বাস এবং দারিদ্র দেশ হিসেবে যারা জানতো আজ বিশ্বের সকলেই জানতে পারছে বাংলাদেশ একটি উন্নত দেশ উন্নতি থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলা ভাষার জন্য ৫২ সালে আমরা প্রাণ দিয়েছি আজ সেই বাংলা ভাষাকে পোল্যান্ডে প্রতিষ্ঠিত করার জন্য আমি পোল্যান্ডে বাংলা ভাষায় নাগরিকদের দিয়ে বাংলা ভাষায় নাটক বানিয়েছি। তিনি পরিশেষে বলেন এই সব কিছু নিয়েই বাংলাদেশকে আমাদের প্রেজেন্ট করতে হবে ।
পরিশেষে তিনি সকলের উদ্দেশ্যে বলেন এই অনুষ্ঠানের সার্থকতা সবার উপস্থিতি এবং তার জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জার্মান থেকে আগত কনসোলার হাসনাত মিয়া , পর্তুগালের লিজবন থেকে আগত জনাব রানা তাসলিম সহ আরো অনেক নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন এই শহরের সাবেক মেয়র বিভিন্ন প্রশাসনিক নেতৃবৃন্দ । Mayor of Sosnowiec, Chirf of Border Guard of Silesia, President of RegionalExpansion Agency , Rector of Humanitas University , Hon. Consul of France , Sweden, Serbia, Lithunia and other countries , President of Chamber of Commerce in Silesia . and other High officials From Governer Office , Foreign Ministry . অনুষ্ঠানের শেষে পর্বে পোল্যান্ড, লন্ডন এবং ইতালি থেকে আগত শিল্পীরা দেশের গান শুনিয়ে, নিত্য পরিবেশন করে মাতিয়ে রাখেন উপস্থিত সকলকে । রাতের খাবারের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি।
আঁখি সীমা কাউসার,   ইতালী প্রবাসী সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব ।

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.