শেষ ষোলোতে নেদারল্যান্ডস-সেনেগালশেষ ষোলোতে নিশ্চিত

 

কাতার বিশ্বকাপের ‘এ’ গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ও সেনেগাল। প্রথম রাউন্ডে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে স্বাগতিক কাতার ও ইকুয়েডরের।

বিশ্বকাপে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় ৮ টি দল। এর মধ্যে বাংলাদেশ সময় রাত ৯ টায় আল বায়াত স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় কাতার। এই ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করলো নেদারল্যান্ডস।

এছাড়া আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরকে ২-১ হারিয়েছে সেনেগাল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.