দুবাই থেকে মুম্বই ফেরার পথে বিপাকে পড়লেন শাহরুখ খান। মুম্বই বিমানবন্দরে শনিবার অভিনেতাকে আটক করে শুল্ক দফতর। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন তিনি। সূত্রের দাবি, তাঁর কাছে ১৮ লক্ষ টাকার ঘড়ির খাপ ছিল। ৬ লক্ষ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাঁকে।
জানা গিয়েছে, শারজায় বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ। সেখান থেকেই শনিবার ফিরছিলেন। বিমানবন্দর সূত্রের খবর, নিয়ম মোতাবেক যা যা করতে হত, তার সবই করেন শাহরুখ। ফলে ছাড়া পেতে খুব দেরি হয়নি। এর পর বিমানবন্দর থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে পড়েন অভিনেতা।

