প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আপনি ক্রমান্বয়ে ভুল পথে অগ্রসর হচ্ছেন। সেই ভুল পথ থেকে বেরিয়ে আসেন। বিরোধী দলগুলোর সাথে বসুন তাহলেই আপনার মুক্তি হবে। তা না হলে আপনাকে পালিয়ে যেতে হবে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, সাধারণ মানুষ তাদের আয়ের ৩২ ভাগ চাল কিনতে লাগে। তাহলে বুঝতেই পারেন আমাদের অবস্থা কি। কিন্তু আপনি (প্রধানমন্ত্রী) দেখতে পান না। সীমান্তে ভারত প্রতি সপ্তাহে একজন বাংলাদেশিকে হত্যা করছে। আপনার পররাষ্ট্রনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। তিস্তার পানি তো আনতেই পারেন না সেটা আরো দিল্লিতে চলে গেছে।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনি ক্রমান্বয়ে ভুল পথে অগ্রসর হচ্ছেন। সেই ভুল পথ থেকে বেরিয়ে আসেন।

