মা হলেন আলিয়া ভট্ট

স্বপ্নপূরণের আরও এক ধাপ। মা হলেন আলিয়া ভট্ট। মুম্বইয়ের হাসপাতালে সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ এইচএন রিলায়্যান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কপূর। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে। তার পর প্রসববেদনা উঠলে প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দেন ২৯ বছরের আলিয়া।

চলতি বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন জুটিতে। গত জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন রণলিয়া। আলিয়া তখন লন্ডনে। জীবনের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিংয়ে। হাসপাতালের শয্যা থেকে ছবি পোস্ট করেছিলেন হবু মা। তার ৫ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান। কপূর পরিবারে আনন্দ জোয়ার। এই দিনটির স্বপ্ন দেখছিলেন সোনি রাজদান, মহেশ ভট্ট, শাহীন থেকে শুরু করে নীতু কপূর। আর রণবীর? তিনি তো ভাল বাবা হওয়ার জন্য আগে থেকেই তৈরি!

আলিয়া হাসপাতালে পৌঁছানোর পরে একে একে রওনা দিয়েছিলেন কপূর এবং ভট্ট পরিবারের বাকি সদস্য‌রা। যে হেতু নরম্যাল ডেলিভারি চেয়েছেন অভিনেত্রী, প্রতীক্ষার প্রহর ছিল আরও দীর্ঘ। শেষমেশ বিলাসবহুল হাসপাতালের লেবার রুমে নবজাতকের কান্না শোনা গেল। কন্যাসন্তানের জন্ম দিলেন আলিয়া।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.