ফিলাডেলফিয়ায় এলোপাথাড়ি গুলি, আহত ১০

 

আমেরিকায় ফের বন্দুকবাজদের হামলা। শনিবার রাতে ফিলাডেলফিয়ায় চলেছে এলোপাথাড়ি গুলি। গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে রয়টার্স সূত্রে খবর।

সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার রাতে ফিলাডেলফিয়ার কেনসিংটন এবং অ্যালেঘেনিতে এলোপাথাড়ি গুলি চলে। সূত্রের খবর, কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। এখনও আহতদের পরিচয়পত্র জানা যায়নি। এই দুর্ঘটনার নেপথ্যে আসলে কারা দায়ী, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.