তমব্রুতে সংঘর্ষে ডিজিএফআই কর্মকর্তা নিহত, আহত র‍্যাব কর্মকর্তা

বান্দরবানের তমব্রু সীমান্তে এক সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের সামরিক প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের একজন কর্মকর্তা নিহত হয়েছেন।

স্কোয়াড্রন লিডার র‍্যাংকের এই কর্মকর্তা বিমান বাহিনী থেকে ডিজিএফআইতে এসেছিলেন।

ওই সংঘর্ষে পুলিশের বিশেষ বাহিনী র‍্যাবের একজন কর্মকর্তাও আহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংঘর্ষের ঘটনার জন্য মাদক চোরাচালানকারীদেরকে দায়ী করা হয়েছে।

সোমবার গভীর রাতে পাঠানো আইএসপিআরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‍্যাব ও ডিজিএফআইয়ের মাদক বিরোধী যৌথ অভিযান চলার সময় সোমবার মাদক চোরাচালানকারীদের সাথে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়।

ওই সংঘর্ষ চলার সময় মাদক চোরাচালানকারীদের গুলিতে ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) নিহত এবং র‍্যাবের একজন সদস্য আহত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সুত্র, বিবিসি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.