টানা ৪০ দিন ধরে ৪০টি আস্ত মুরগি খেয়ে ‘চিকেন ম্যান’ হলেন যুবক !

মুরগির মাংস খেতে কে না ভালবাসেন! কিন্তু তা বলে রোজ একটা করে আস্ত মুরগি খাওয়ার কথা বোধহয় খুব কম লোকই ভাবতে পারেন। এমন কাণ্ডই করে দেখিয়েছেন আমেরিকার এক যুবক। টানা ৪০ দিন ধরে ৪০টি গোটা মুরগি একাই খেয়ে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। তাঁর এই কীর্তি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে হইচই শুরু হয়ে গিয়েছে।

৩১ বছর বয়সি আলেকজান্ডার টমিনস্কিকে এখন ‘ফিলাডেলফিয়ার চিকেন ম্যান’ বলে ডাকা হয়। সমাজমাধ্যমে খাবার নিয়ে অনেকেই নানা রকমের চ্যালেঞ্জ করে দেখান। সে রকমই এক চ্যালেঞ্জ হিসাবে গোটা মুরগি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই যুবক। নিজের লক্ষ্যপূরণ করতে তাই টানা ৪০ দিন ধরে ৪০টি আস্ত মুরগি খেয়েছেন। সুত্র , আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.