আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ঢাকার সমাবেশকে সামনে রেখে সরকারের শুভবুদ্ধির উদয় হবে এমন আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির বিভাগীয় সফল সমাবেশগুলো দেখে সরকার ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ঢাকার সমাবেশ ব্যাহত করতে সরকার মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করছে। গত ২২ আগস্ট থেকে ২১ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৯৬টি মামলা দায়ের করেছে পুলিশ, ৪ হাজার ৪ শ ১২ জনকে এজাহারভুক্ত আসামি করেছে, ১০ হাজার ৬ শ ৬৪ জনকে অজ্ঞাতনামা আসামি করেছে, ৪৪৫ জনকে গ্রেপ্তার করেছে। যত মামলা-গ্রেপ্তার করা হোক না কেন সমাবেশ বন্ধ করা যাবে না। খুন, গুম করে জনগণের মুক্তির আন্দোলন বন্ধ করা যাবে না। আগামী মহাসমাবেশগুলো নির্ধারিত স্থানেই হবে। তাতে বিগত দিনের সমাবেশগুলোর মতো জনতার ঢল নামবে।’

